ইভিএম ম‍্যানেজ করে ভোট লুট করছে বিজেপি, মমতার আশঙ্কাই সত‍্যি হচ্ছে, ফিরহাদ - The News Lion

ইভিএম ম‍্যানেজ করে ভোট লুট করছে বিজেপি, মমতার আশঙ্কাই সত‍্যি হচ্ছে, ফিরহাদ

 


দি নিউজ লায়ন;  যে আশঙ্কা করেছিলেন মমতা সেই আশঙ্কাই সত্যি হলো। প্রথম দফার নির্বাচনে ইভিএম-এ কারচুপির অভিযোগ তুললেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ইভিএম ম্যানুপুলেট করে এবং নির্বাচন কমিশনকে ফিট করেই বিজেপি বেঁচে আছে।  শনিবার দুপুরে বিধানসভার নির্বাচনী প্রচারে চাঁচোলে এসে একথা বলেন মন্ত্রী ফিরহাদ হাকিম । ফিরহাদ হাকিম স্পষ্ট ভাষায় এদিন বলেছেন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ইভিএমে কারচুপি হচ্ছে সেটা আমরা ধরি নি। আম জনতা বিষয়টি সামনে এনেছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। কাজেই বিষয়টি পরিস্কার যে মুখ্যমন্ত্রী ইভিএম নিয়ে যে আশঙ্কা করেছিলেন, সেরকমই ঘটনা ঘটেছে। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হওয়া দরকার।


শনিবার দুপুরে চাঁচোল বিধানসভা কেন্দ্রের চাঁচোল শহরের কলমবাগান এলাকায় তৃণমূলের একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। জনসভায় উপস্থিত হয়েছিলেন চাচল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নিহার ঘোষ। উপস্থিত ছিলেন চাচোল মহাকুমার অন্যান্য বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও । এছাড়া উপস্থিত হয়েছিলেন দলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর , জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী চৈতালি সরকার, তৃণমূলের জেলার কোডিনেটর বাবলা সরকার,  চাচোল ১ ব্লক তৃনমূলের সভাপতি শচিদানন্দ চক্রবর্তী সহ অন্যান্যরা।


এদিন নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন,  প্রথম দফার নির্বাচনে যেটা আশঙ্কা করেছিলেন দলনেত্রী মমতা,  সেটাই হয়েছে। ভোটারদের অনেকেই ভোট দিচ্ছেন এক জায়গায়, আর ভোট পড়ছে আরেক জায়গায়। ইভিএমে কারচুপি করা হয়েছে সে ব্যাপারেও নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানাচ্ছি। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হওয়া দরকার। ইভিএম ম্যানুপুলেট করে এবং নির্বাচন কমিশনকে ফিট করে বিজেপি বেঁচে আছে। এটা বাংলার মানুষ মেনে নেবে না। এদিন নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, চাচোলের উন্নয়ন অনেক করেছেন মুখ্যমন্ত্রী। এদিনের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বেশ কিছু গল্পের ছলে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ে নি। এমনকি কংগ্রেসকে নিয়েও ব্যাপক আলোচনা করেন। 


এদিন নির্বাচনী প্রচারে চাচল বিধানসভা কেন্দ্রে  প্রার্থী নিহার ঘোষ কে সামনে রেখে জনসাধারণের কাছে ভোটদানের জন্য অনুরোধ জানান মন্ত্রী ফিরহাদ হাকিম।  মন্ত্রী ফিরহাদ হাকিম চাচল বিধানসভা নির্বাচনী প্রচার সেরে মালদা সুজাপুর বিধানসভা কেন্দ্রে চলে যান মন্ত্রী ফিরহাদ হাকিম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.